News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধীরে ধীরে শান্তির পরিবেশ ফিরছে কোলহাপুর, হিংসার জন্য সসরকারকে দুষলেন রাউত
Image

ধীরে ধীরে শান্তির পরিবেশ ফিরছে কোলহাপুর, হিংসার জন্য সসরকারকে দুষলেন রাউত

মুম্বই, ৯ জুন (হি.স.): ধীরে ধীরে হলেও অবশেষে শান্তি ফিরছে মহারাষ্ট্রের কোলহাপুরে। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের এই দাবি করল কোলহাপুর প্রশাসন। শুক্রবার দোকানপাট খুলেছে, রাস্তায় মানুষজনকে বেরোতে দেখা গিয়েছে। ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। তবে, কোলহাপুর শহরে এখনও বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

টিপু সুলতানের সঙ্গে সম্পর্কিত একটি পোস্টকে ঘিরে গত মঙ্গলবার কোলহাপুর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। অবশেষে হিংসা ভুলে স্বাভাবিক ছন্দে ফিরছে মহারাষ্ট্রের কোলহাপুর।
এদিকে, এই হিংসার জন্য মহারাষ্ট্র সরকারকে দায়ী করলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। শুক্রবার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, এই হিংসার জন্য মহারাষ্ট্র সরকার দায়ী। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দায়ী। ৪০০ বছর পরও ঔরঙ্গজেবের নামে হিংসা হচ্ছে মহারাষ্ট্রে। রাজনৈতিক স্বার্থে ঔরঙ্গজেবের নাম নিয়ে আসা হচ্ছে।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top