News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির বৈশালী কলোনিতে নবজাতকদের হাসপাতালে আগুন, সুরক্ষিত সমস্ত শিশু
Image

দিল্লির বৈশালী কলোনিতে নবজাতকদের হাসপাতালে আগুন, সুরক্ষিত সমস্ত শিশু

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): পশ্চিম দিল্লির বৈশালী কলোনিতে আগুন লাগল নবজাতকদের একটি হাসপাতালে। বৃহস্পতিবার মধ্যরাতের পরে আগুন লাগে পশ্চিম দিল্লির জনকপুরী এলাকায় অবস্থিত ওই নবজাতকদের হাসপাতালে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৮টি ইঞ্জিন। ২০টি নবজাতককে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমস্ত শিশু সুস্থ রয়েছে।

দিল্লি পুলিশ ও দমকল জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের পর ১.৩৫ মিনিট নাগাদ নবজাতকদের হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। হাসপাতালের বেসমেন্টের কিছু আসবাবপত্রে আগুন লাগে। শুক্রবার ভোররাত ২.২৫ মিনিট নাফাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ২০টি নবজাতককে কাছাকাছি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ বলেছেন, দমকল য্থায্থ সময়ে পৌঁছে আগুন নিভিয়েছে। সমস্ত শিশুকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কেউ আহত হয়নি।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top