News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের চেক দিলেন মমতা
Image

ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের চেক দিলেন মমতা

কলকাতা, ৭ জুন (হি. স.) : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দেওয়া হল ক্ষতিগ্রস্ত কিছু পরিবারের একজনকে হোমগার্ডের নিয়োগপত্র।

বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ক্ষতিগ্রস্তদের জন্য এই চেক দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবারের হাতে ১ লক্ষ টাকা, অল্প আহতদের ৫০ হাজার টাকা এবং দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের পরিযায়ী যাত্রীদের হাতে ১০,০০০ হাজার টাকা এদিন দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত রাজ্যের ১০৩ জন মৃতের মধ্যে ৮৬ জনের দেহ পাওয়া গেছে। এই ৮৬ জনের পরিবারের হাতেই এদিন আর্থিক সহায়তার চেক এবং নিয়োগপত্র দেওয়া হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনায় যে তিনজন যাত্রীর অঙ্গহানি হয়েছে তাঁদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭২ জন গুরুতর আহতদের ১ লক্ষ ১০ হাজার টাকা দেওয়া ছাড়াও আগামী তিন মাস দু’হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ৬৩৫ জন অল্প আহতকে ৬০ হাজার টাকা দেওয়া ছাড়াও আগামী তিন মাস দু’হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এদিন ঘোষণা করা হয়, ৭৯৯ জন পরিযায়ী শ্রমিক যাঁরা এখন বাইরে কাজের জন্য যেতে পারছেন না তাঁদের ১০,০০০ টাকা দেওয়া ছাড়াও আগামী তিন মাস দু’হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও ৫০ জন ছাত্র ও ৫০ জন ছাত্রীর পড়ুয়ার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।

দুর্ঘটনায় নিহতদের চিহ্নিতকরণের জন্য আরও ৫০ জনের ডিএনএ পরীক্ষা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যাতে আইসিডিএস-এর কাজে লাগানো যায় এদিন বিষয়টি দেখতে উপস্থিত রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top