নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ লঙ্কামুড়া এলাকার উন্নয়নে এলাকার প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস প্রয়াস অব্যাহত রেখেছেন৷ বর্তমানে তিনি এলাকার নির্বাচিত বিধায়ক না হলেও এলাকা ও এলাকাবাসীর সেবায় নিয়োজিত রয়েছেন৷ লঙ্কামুড়া এলাকায় রয়েছে একটি শ্মশান৷ দীর্ঘ ২৫ বছর ধরে শ্মশান ঘাটে যেতে এলাকার লোকজনদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল৷ কেননা মৃতদেহ নিয়ে যাওয়ার রাস্তা ঘাট মেরামতি না করার কারণে ওই শ্মশান ঘাটে মৃতদহ নিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে ওঠে৷ এলাকার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর এবং বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ডক্টর দিলীপ কুমার দাস তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এ রাস্তা সংস্কার করে দেওয়া হবে৷ আজ সম্পন্ন হল এই রাস্তা নির্মাণের কাজ ৷এই রাস্তা পেয়ে লংকামুড়াবাসী খুশি৷ রাস্তার কাজ আজ ঘুরে দেখেন ডঃ দিলীপ কুমার দাস৷ তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান লঙ্কামুড়া এলাকায় পাঁচটি পুকুরকে একত্রিত করে এটিকে টুরিস্ট স্পট হিসেবে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এছাড়া লঙ্কামুড়া আলপনা গ্রামকে আরো উন্নত করার চেষ্টা করা হচ্ছে৷ এলাকাটি আগরতলা পুরো নিগমের অন্তর্গত হলেও এখনো ওই এলাকা ততটা উন্নয়নের সুযোগ সুবিধা পায়নি৷ ডক্টর দিলীপ দাস বর্তমানে বিধায়ক না হলেও এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ আগরতলা পুর নিগম সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে ওই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চালাচ্ছেন৷ শুধু তাই নয় তিনি নিজে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে এলাকার জনগণের মধ্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন৷

লঙ্কামুড়া এলাকায় জনগণের সমস্যা সম্পর্কে খোঁজ নিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস
Tags:
Releated Posts
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…
পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা
আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…


















