News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লঙ্কামুড়া এলাকায় জনগণের সমস্যা সম্পর্কে খোঁজ নিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস
Image

লঙ্কামুড়া এলাকায় জনগণের সমস্যা সম্পর্কে খোঁজ নিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷  লঙ্কামুড়া এলাকার উন্নয়নে এলাকার প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস প্রয়াস অব্যাহত রেখেছেন৷ বর্তমানে তিনি এলাকার নির্বাচিত বিধায়ক না হলেও  এলাকা ও এলাকাবাসীর সেবায় নিয়োজিত রয়েছেন৷ লঙ্কামুড়া এলাকায় রয়েছে একটি শ্মশান৷ দীর্ঘ ২৫ বছর ধরে শ্মশান ঘাটে যেতে এলাকার লোকজনদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল৷ কেননা মৃতদেহ নিয়ে যাওয়ার রাস্তা ঘাট মেরামতি না করার কারণে ওই শ্মশান ঘাটে মৃতদহ নিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে ওঠে৷ এলাকার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর এবং বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর   ডক্টর দিলীপ কুমার দাস তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এ রাস্তা সংস্কার করে দেওয়া হবে৷ আজ সম্পন্ন হল এই রাস্তা নির্মাণের কাজ ৷এই রাস্তা পেয়ে লংকামুড়াবাসী  খুশি৷ রাস্তার কাজ আজ ঘুরে দেখেন ডঃ দিলীপ কুমার দাস৷ তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান লঙ্কামুড়া এলাকায়  পাঁচটি পুকুরকে একত্রিত করে এটিকে টুরিস্ট স্পট হিসেবে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এছাড়া লঙ্কামুড়া আলপনা গ্রামকে আরো উন্নত করার চেষ্টা করা হচ্ছে৷ এলাকাটি আগরতলা পুরো নিগমের অন্তর্গত হলেও  এখনো ওই এলাকা ততটা উন্নয়নের সুযোগ সুবিধা পায়নি৷ ডক্টর দিলীপ দাস বর্তমানে বিধায়ক না হলেও  এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ আগরতলা পুর নিগম সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে ওই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চালাচ্ছেন৷ শুধু তাই নয় তিনি নিজে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে এলাকার জনগণের মধ্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top