নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ বড়দোয়ালী মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে বুধবার আগরতলায় ওমেন্স কলেজে জনসম্পর্ক কর্মসূচি পালন করা হয়৷ এদিন সুশৃংখল হবে নতুন ভোটারদের রেজিস্ট্রেশন করানো হয়৷৮ টাউন বড়দোয়ালী মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে মহাজনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে নিউ ভোটার রেজিস্ট্রেশন করানো হয় রাজ্যের স্বনামধন্য কলেজ ওমেন্স কলেজে৷পাশাপাশি এই দাবদাহে জলছত্রের ব্যবস্থা করা হয় ছাত্রীদের কথা চিন্তা করে৷ এছাড়া মন্ডল এলাকার বিভিন্ন সুবিধাভোগী যুবক-যুবতীদের সঙ্গে জনসম্পর্ক স্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন কর্মসূচি তাদের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ প্রধানমন্ত্রীর ৯ বছর কার্যকাল পূর্ণ উপলক্ষে দেশব্যাপী দলের তরফ থেকে যে প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই এই উদ্যোগ ননেওয়া হয়েছে৷
এদিকে, আগামী ৭ থেকে ১০ জুন নতুন ভোটারদের সম্মাননা প্রদান করবে যুব মোর্চা৷ এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের নয় বছর পূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হবে৷ ভারতীয় যুব মোর্চা মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করেছে৷ বুধবার বিজেপির রাজ্য সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান যুব মোর্চার সহ-সভাপতি ভিকি প্রসাদ৷ এদিন সাংবাদিকদের অবহিত করে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর কার্যকাল পূর্তি উপলক্ষে দল দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে৷ যুব মোর্চা এ উপলক্ষে লাভার্থী সম্মেলন নতুন ভোটারদের সমবর্ধনা জ্ঞাপন এর সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ উপলক্ষে প্রতিটি জেলা ও প্রতিটি মন্ডল এলাকায় মাসব্যাপী জনসম্পর্ক অভিযান সংঘটিত করা হবে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিটি কলেজে নতুন ভোটার সংগ্রহ অভিযান চালানো হবে৷ এছাড়া যুব মোর্চার কর্মীরা প্রতিটি এলাকায় সরকারি বিভিন্ন সুবিধা প্রাপ্তদের সঙ্গে সংযোগ স্থাপন করবে৷ এই কর্মসূচিকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য যুব মোর্চা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে৷

বড়দোয়ালীতে যুব মোর্চার জনসম্পর্ক অভিযান
Tags:
Releated Posts
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…
পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা
আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…


















