News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়দোয়ালীতে যুব মোর্চার জনসম্পর্ক অভিযান
Image

বড়দোয়ালীতে যুব মোর্চার জনসম্পর্ক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷  বড়দোয়ালী মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে বুধবার আগরতলায় ওমেন্স কলেজে জনসম্পর্ক কর্মসূচি পালন করা হয়৷ এদিন সুশৃংখল হবে নতুন ভোটারদের রেজিস্ট্রেশন করানো হয়৷৮ টাউন বড়দোয়ালী মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে মহাজনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে নিউ ভোটার রেজিস্ট্রেশন করানো হয় রাজ্যের স্বনামধন্য কলেজ ওমেন্স কলেজে৷পাশাপাশি এই  দাবদাহে জলছত্রের ব্যবস্থা করা হয় ছাত্রীদের কথা চিন্তা করে৷ এছাড়া মন্ডল এলাকার বিভিন্ন সুবিধাভোগী যুবক-যুবতীদের সঙ্গে জনসম্পর্ক স্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন কর্মসূচি তাদের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ প্রধানমন্ত্রীর ৯ বছর কার্যকাল পূর্ণ উপলক্ষে দেশব্যাপী দলের তরফ থেকে যে প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই এই উদ্যোগ ননেওয়া হয়েছে৷
এদিকে, আগামী ৭ থেকে ১০ জুন নতুন ভোটারদের সম্মাননা প্রদান করবে যুব মোর্চা৷ এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের নয় বছর পূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হবে৷  ভারতীয় যুব মোর্চা মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করেছে৷ বুধবার বিজেপির রাজ্য সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান যুব মোর্চার সহ-সভাপতি ভিকি প্রসাদ৷ এদিন সাংবাদিকদের অবহিত করে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর কার্যকাল পূর্তি উপলক্ষে দল দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে৷ যুব মোর্চা এ উপলক্ষে লাভার্থী সম্মেলন  নতুন ভোটারদের সমবর্ধনা জ্ঞাপন এর সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ উপলক্ষে প্রতিটি জেলা ও প্রতিটি মন্ডল এলাকায় মাসব্যাপী জনসম্পর্ক অভিযান সংঘটিত করা হবে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিটি কলেজে নতুন ভোটার সংগ্রহ অভিযান চালানো হবে৷ এছাড়া যুব মোর্চার কর্মীরা প্রতিটি এলাকায় সরকারি বিভিন্ন সুবিধা প্রাপ্তদের সঙ্গে সংযোগ স্থাপন করবে৷ এই কর্মসূচিকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য যুব মোর্চা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top