News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাটোয়ায় গঙ্গার ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার
Image

কাটোয়ায় গঙ্গার ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার

কাটোয়া, ৫ জুন (হি.স.) : পূর্ব বর্ধমানের কাটোয়ার গোয়াল পাড়া এলাকায় সংসারে অশান্তির জেরে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন বৃদ্ধা। এরপর তাঁকে ডুবন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। তাঁরাই ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যায় পাড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম পূর্ণিমা মণ্ডল। সোমবার গঙ্গায় ওই বৃদ্ধাকে ভাসতে দেখে এলাকার লোকজন নৌকো নিয়ে তাঁকে উদ্ধার করে।

পরে সুস্থ হয়ে পূর্ণমা দেবী জানান, তিনি বীরভূমের লাভপুরের বাসিন্দা। বাকুর গ্রামে তাঁর বাড়ি। দুই ছেলে, তাঁদের বৌ ও নাতি-নাতনি রয়েছে। সাংসারিক অশান্তির কারণে এদিন তিনি গঙ্গায় ঝাঁপ দেন। এরপর গঙ্গায় ভাসতে ভাসতে তিনি গোয়াল পাড়া ঘাটে চলে আসেন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে পরিচয় জানতে চাইলে তিনি একটাই কথা বলেন, “বাড়ি লাভপুর। সেখানে যেতে চাই না। মরতে চাই।” ঘটনার পর কাটোয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে প্রাথমিক চিকিৎসার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে ওই বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top