News Flash

  • Home
  • দেশ
  • হাসপাতালে বাংলার বাসিন্দাদের দেখতে কটক যাবেন মমতা
Image

হাসপাতালে বাংলার বাসিন্দাদের দেখতে কটক যাবেন মমতা

কলকাতা, ৫ জুন (হি. স.) : এখনও কটকের বিভিন্ন হাসপাতালে ভরতি বাংলার বাসিন্দারা। তাঁদের জন্য মঙ্গলবার কটক যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে বুধবার মৃত ও আহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন তিনি।

দুর্ঘটনায় মৃতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ হোম গার্ডে চাকরি দেওয়া হবে বলে সোমবার আশ্বাসও দেন তিনি। মঙ্গলবার আহতদের চিকিৎসার তদারকির জন্য কটক যাবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন পরিবার কল্যাণ দফতর মন্ত্রী শশী পাঁজা ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

সূত্রের খবর, এ কারণেই আজ উত্তরবঙ্গ সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এদিন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে যান তিনি। সেখানে আহতদের সঙ্গে কথাও বলেন তিনি। দুর্ঘটনায় মৃতদের ৫ লক্ষ টাাকা ক্ষতিপূরণ সহ হোম গার্ডে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি।

বালেশ্বরে দুর্ঘটনায় মৃত চার জনের স্মৃতির প্রতি এ দিন কলকাতা প্রবেশের মুখে দ্বিতীয় হুগলি সেতুতে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় নিহত এই চারজনই এ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। তাঁরা হলেন কুলপির অনিমেষ মণ্ডল, সাগরের স্বপ্না প্রামাণিক, বিষ্ণুপুরের বিশ্বনাথ চক্রবর্তী এবং বারুইপুরের সৌরভ রায়। তাঁদের আত্মীয়দের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top