News Flash

  • Home
  • খেলা
  • অর্চন সিনহার অলরাউন্ড পারফরম্যান্স কৈলাসহরে সাচাক ক্লাব চ্যাম্পিয়ন
Image

অর্চন সিনহার অলরাউন্ড পারফরম্যান্স কৈলাসহরে সাচাক ক্লাব চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুন।। কৈলাশহর মহকুমায় সেরা সাচাক ক্লাব। অর্চন সিনহার অলরাউন্ড পারফরম্যান্সে সাচাক ক্লাব পরাজিত করে নবজাগরণ সংস্থাকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত বাসব স্মৃতি সিনিয়র ক্রিকেটে। রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে সাচাক ক্লাব ৬ উইকেটে পরাজিত করে নবজাগরণ সংস্থাকে। বিজয়ী দলের অর্চন সিনহা প্রথমে বল হাতে ৫ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে৫৯ রান করেন। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় অর্চনকে। রবিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মাত্র ১৩০ রানে গুটিয়ে যায় নবজাগরণ সংস্থা। প্রাথমিক বিপর্যয়ের পর দলের পক্ষে চালওয়ার হুসেন ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং স্বপ্নদ্বীপ ঘোষ ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৩৩ রান। সাচাক ক্লাবের পক্ষে অর্চন সিনহা (‌৫/‌২৫) এবং দেবপ্রসাদ সিনহা (‌২/‌১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে সাচাক ক্লাব ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার অর্চন সিনহা ৫৬ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯, দেবপ্রসাদ সিনহা ‌‌৩৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ (‌অপ:‌), শরদ বরণ সিনহা ৭ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ (‌অপ:‌) এবং রিচার্জ সিনহা ৪২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ‌১৪ রান করে। নবজারণ সংস্থার পক্ষে অভিজিৎ কলই (‌২/‌৩৯) সফল বোলার। ‌ ‌ ‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top