News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটের জামনগরে বোরওয়েলে পড়ে আড়াই বছরের মেয়ের মৃত্যু
Image

গুজরাটের জামনগরে বোরওয়েলে পড়ে আড়াই বছরের মেয়ের মৃত্যু

জামনগর, ৪ জুন (হি.স.) : গুজরাটের জামনগর জেলার তামাচান গ্রামে শনিবার সকালে বোরওয়েলে পড়ে আড়াই বছরের এক মেয়ের মৃত্যু হয়েছে। প্রায় ২১ঘণ্টা পর রবিবার সকালে মেয়েটিকে বোরওয়েল থেকে বের করা সম্ভব হয়। এরপর তাকে জামনগরের জিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তমাচান গ্রামের খামার মালিক গোবিন্দভাই জানান, খামারের বোরওয়েল খোলা ছিল না। সেখানে একটি পাথর রাখা হয়েছিল, যা সেখানে খেলা ৫-৬ শিশুরা অপসারণ করে। চিফ ফায়ার অফিসার কে কে বিষ্ণোই জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে জামনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের দমকল দল এবং কালভাদের দমকল দল সকাল ১১.৩০টা থেকে ত্রাণ ও উদ্ধার কাজে নেমে পড়ে। এরপরই উদ্ধার কাজে নেমে পড়ে সেনা ও এনডিআরএফ-এর দল। একটি প্রাইভেট পার্টি রোবটও আনা হয়েছিল। রাতভর অভিযান চালানো হয়। মেয়েটি প্রায় ৩৫ ফুট ভিতরে ছিল। এর পর তা বের করা হয়। উঠে আসার সময় ৫ ফুট দূরত্বে আটকে যায় সে। এরপর পাশে খুঁড়ে বের করা হয়।

Releated Posts

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026

গ্রেটার নয়ডায় ইলেকট্রনিক্স কারখানায় আগুন, উদ্ধার অভিযানে প্রাণ গেল দুই দমকলকর্মীর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক্স উৎপাদনকারী কারখানায় আগুন নেভানোর সময় দেওয়াল ও লোহার বিম…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top