News Flash

  • Home
  • দিনের খবর
  • ওডিশায় ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৮৮ নয়, ২৭৫জন : মুখ্য সচিব
Image

ওডিশায় ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৮৮ নয়, ২৭৫জন : মুখ্য সচিব

ভুবনেশ্বর, ৪ জুন (হি.স.) : ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা রবিবার জানিয়েছেন, বালেশ্বর জেলার বাহাঙ্গা রেলওয়ে স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৮৮ নয়, ২৭৫ জন। তিনি বলেন, গণনায় ত্রুটির কারণে দুর্ঘটনায় প্রাণ হারানোর সংখ্যা সঠিক নয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর সঠিক সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

মুখ্যসচিব জেনা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দুর্ঘটনার পরে, কিছু মৃতদেহের দ্বিগুণ গণনা করা হয়েছিল, তবে এখন সম্পূর্ণ তদন্তের পরে, বালাসোরের জেলা ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট দিয়েছেন। তিনি বলেন, ২৭৫টি দেহের মধ্যে ৭৮টি লাশ শনাক্ত করা হয়েছে এবং মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও ১০টি মরদেহ শনাক্ত করা হয়েছে, শিগগিরই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকি মরদেহ শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
তিনি জানান, লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য টোল ফ্রি নম্বর ১৮০০৩৪৫০০৬১ জারি করা হয়েছে। যারা মৃতদেহ শনাক্ত করতে আসছেন তারা এই নম্বরে কল করতে পারেন। তাদের সহযোগিতা করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবেন না। রাষ্ট্রীয় খরচে এসব মৃতদেহ গন্তব্যে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

Releated Posts

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ আধিকারিক মিতুন কুমার দে-র বিরুদ্ধে এফআইআর, অভিযোগে নির্যাতনের কথা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রাক্তন প্রভাবশালী পুলিশ আধিকারিক মিতুন কুমার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top