News Flash

  • Home
  • খেলা
  • এফএ কাপ জিতে স্বপ্নের ট্রেবলের পথে সিটি
Image

এফএ কাপ জিতে স্বপ্নের ট্রেবলের পথে সিটি

লন্ডন, ৪ জুন (হি.স.) : ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডের মাথায় গিনদোয়ানের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এরপর মাঠ জুড়ে খেলল দারুণ ফুটবল। অবশ্য পাল্টা আক্রমণে বেশ চ্যালেঞ্জ জানাল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। ২-১ গোলে দুর্দান্ত জয়ে এফএ কাপ উঁচিয়ে ধরল পেপ গুয়ার্দিওলার দল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে ২-১ গোলে জয়ে সিটির হয়ে জোড়া গোল করে তাদের জয়ের নায়ক হন গিনদোয়ান। মাঝে ইউনাইটেডের একমাত্র গোলটি করেছেন ব্রুনো ফের্নান্দেস।
এফএ কাপে এই নিয়ে সপ্তমবার চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি, ২০১৮-১৯ মরশুমের পর প্রথম। আগেই লিগ শিরোপা জয়ী সিটির পূর্ণ হলো ডাবল। সামনেই তাদের সামনে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি, ট্রেবল জিতে নতুন ইতিহাস গড়ারও।

উল্লেখ্য, এফএ কাপ ফাইনালে যে দ্রুততম(১৩ সেকেন্ড) গোলটি করেন গিনদোয়ান তা তিনি ভেঙে দেন ১৪ বছর আগের লুইস সাহার রেকর্ড। ২০০৯ এফএ কাপ ফাইনালে চেলসির বিপক্ষে ম্যাচ শুরুর ২৫ সেকেন্ডে গোলটি করেছিলেন এভারটনের ফরাসি স্ট্রাইকার। ম্যাচটি অবশ্য ২-১ ব্যবধানে হেরে যায় তাঁর দল।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top