News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্ঘটনায় এ রাজ্যের মৃত ৩১, আহত ৫৪৪-এর হদিশ মিলেছে, জানাল নবান্ন
Image

দুর্ঘটনায় এ রাজ্যের মৃত ৩১, আহত ৫৪৪-এর হদিশ মিলেছে, জানাল নবান্ন

কলকাতা, ৩ জুন (হি. স.) : বালেশ্বর জেলার বাহানাগা বাজার স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় শনিবার বিকাল সাড়ে চারটে পর্যন্ত, পশ্চিমবঙ্গ থেকে এখনও পর্যন্ত ৩১ জন মৃতের খবর পাওয়া গেছে। তাঁদের চিহ্নিত করা হয়েছে। আহত ৫৪৪ জন। পশ্চিমবঙ্গের ২৫ জন ওডিশার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ১১ জন রয়েছেন পশ্চিমবঙ্গে।

নবান্ন থেকে জানানো হরেছে, এই সম্পর্কিত পরিস্থিতির ওপর নজর রাখতে মোট ৬ জন সিনিয়র আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ওড়িশার বালেশ্বরে ত্রাণ তৎপরতার সমন্বয় সাধনের জন্য ৪ জন সিনিয়র আইএএস অফিসারকে পাঠানো হয়েছে। মেদিনীপুরে নিযুক্ত করা হয়েছে ২ জন সিনিয়র আইএএস অফিসারকে।

বালেশ্বর থেকে ৭০০ জন যাত্রী নিয়ে একটি ট্রেন হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা শনিবার সন্ধ্যা ৬:৩০ টায়। চিকিৎসা সহ সমস্ত সুবিধা ও ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ও এসপি খড়্গপুর রেলস্টেশনে যাত্রীদের অবস্থা খতিয়ে দেখতে উপস্থিত থাকবেন।

এর আগে বেলা দেড়টায় ১৭ কামরার একটি ট্রেন (নং 12864 SMVT বেঙ্গালুরু -হাওড়া), হাওড়া স্টেশনে পৌঁছেছে। ট্রেনের ৬৩৫ যাত্রীর মধ্যে ৩৩ জনকে হাওড়া স্টেশনে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা এবং তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একজন যাত্রীকে বি আর সিং হাসপাতালে পাঠানো হয়।

Releated Posts

খাড়গের ‘বিষধর সাপ’ মন্তব্যে পাল্টা আক্রমণ শাহের, ভোটে জবাব দেবে জনতা: অমিত শাহ

গুয়াহাটি/নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘বিষধর সাপ’ মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গ ভোট: প্রথম দফায় ১,৫৮৬ প্রার্থীর মনোনয়ন জমা, ২৩ এপ্রিল ভোট

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণের আগে ১৫২টি আসনে মোট ১,৫৮৬ জন…

ByByNews Desk Apr 7, 2026

অনুপ্রবেশ রুখতে অসমে বিজেপির ভূমিধস জয় আসন্ন: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার অসমের শ্রীভূমি জেলার পাঠারকান্দিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে তীব্র…

ByByNews Desk Apr 7, 2026

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top