News Flash

  • Home
  • দেশ
  • ওড়িশা ট্রেন দুর্ঘটনায় দিনের মতো নবজোয়ার কর্মসূচি বাতিল করলেন অভিষেক
Image

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় দিনের মতো নবজোয়ার কর্মসূচি বাতিল করলেন অভিষেক

হাওড়া, ৩ জুন (হি. স.) : রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬১ জন। ৯০০-র বেশি যাত্রী আহত। ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শনিবারের মতো নিজের কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’ স্থগিত রাখলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে হাওড়ায় ঢুকে প্রথম পদযাত্রাটি করেন তিনি।

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে দু’মাস ধরে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার তিনি প্রবেশ করেছেন হাওড়া জেলায়। এখানে বাগনান, শ্যামপুর-সহ একাধিক জায়গায় তাঁর কর্মসূচি করার কথা। তবে শুক্রবার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল দীর্ঘায়িত হওয়া এবং রাজ্যের যাত্রীদের সুরক্ষায় কথা ভেবে কর্মসূচি আজকের দিনের মতো স্থগিত রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার হাওড়ার বাগনানে লাইব্রেরি মোড় থেকে খালো কালীবাড়ি পর্যন্ত মিছিল করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে কালীবাড়িতে পুজোও দেন। ২ মিনিট নীরবতা পালন করেন ট্রেন দুর্ঘটনায় নিহতদের জন্য। এরপর তাঁর শ্যামপুরে বড় জনসভা হওয়ার কথা ছিল, রাতে অধিবেশন কর্মসূচিও ছিল। কিন্তু পরবর্তী কর্মসূচিগুলি বাতিল করেন। রবিবার ডোমজুড়ে নবজোয়ার কর্মসূচি রয়েছে তাঁর। তবে এই সূচিতে পরিবর্তন হতে হবে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top