News Flash

  • Home
  • দিনের খবর
  • ৯ জুনের মধ্যে গ্রেফতার করতে হবে ব্রিজভূষণকে, কেন্দ্রকে হুঁশিয়ারি কৃষক নেতাদের
Image

৯ জুনের মধ্যে গ্রেফতার করতে হবে ব্রিজভূষণকে, কেন্দ্রকে হুঁশিয়ারি কৃষক নেতাদের

কুরুক্ষেত্র(হরিয়ানা), ২ জুন (হি.স.) : আগামী ৯ জুনের মধ্যে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারির হুঁশিয়ারি দিলেন কৃষক নেতারা। শুক্রবার হরিয়ানার কুরুক্ষেত্রে মহাপঞ্চায়েত বসেছিল। তার শেষেই কৃষক নেতা রাকেশ টিকায়েত হুমকি দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। শুধু তাই নয়, যন্তর মন্তরে আন্দোলনে বসার কথাও বলেছেন তাঁরা।

এদিন মহাপঞ্চায়েতের শেষে নেতা রাজেশ বলেন, “যদি আমাদের ৯ জুন যন্তর মন্তরে বসতে না দেওয়া হয়, তা হলে আন্দোলনের ঘোষণা করা হবে। ব্রিজভূষণের গ্রেফতারি চাই আমরা। আর কোনও রকম আপসের রাস্তায় হাঁটতে রাজি নই। যদি ব্রিজভূষণকে গ্রেফতার না করা হয়, তা হলে ৯ জুন যন্তর মন্তরে যাব। দেশ জুড়ে পঞ্চায়েত আয়োজন করা হবে। কুস্তিগিরদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা এখনই প্রত্যাহার করতে হবে এবং যত দ্রুত সম্ভব ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে।”
কুরুক্ষেত্রে আলোচনায় বসা কৃষক নেতাদের মধ্যে কোনও একটি ব্যাপারে মতানৈক্য হয়। বেশ কিছু নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। যদিও কী বিষয়ে ঝামেলা হয়েছে তা স্পষ্ট নয়।

Releated Posts

বুদ্ধ পূর্ণিমায় অহিংসা ও শান্তির বার্তা, গৌতম বুদ্ধের শিক্ষাকে স্মরণ করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মহাত্মা রাহুল গান্ধী গৌতম বুদ্ধের শিক্ষা ও দর্শনকে মানবজাতির…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজস্থানে জনগণনা ২০২৭ শুরু, স্ব-নথিভুক্তির মাধ্যমে উদ্বোধন করলেন রাজ্যপাল

জয়পুর, ১ মে(আইএএনএস): রাজস্থানে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যপাল হরিভাউ বাগড়ে। শুক্রবার লোক ভবনে স্ব-নথিভুক্তি…

ByByTaniya Chakraborty May 1, 2026

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে ২ দিনে ২৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু এলাকা; সহায়তার আশ্বাস যোগীর

লখনউ, ১ মে (আইএএনএস):   প্রবল ঝড়, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে গত দুই দিনে উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি…

ByByTaniya Chakraborty May 1, 2026

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top