News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশ্ব তামাক দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক র্যালী
Image

বিশ্ব তামাক দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ আই এল এস সি বি সি সি ক্যান্সার হসপিটাল  ইউনিট এবং ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা যৌথ উদ্যোগে বুধবার রাজ্য বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে সচেতনতামূলক সংঘটিত করা হয়৷  ৩১ মে বিশ্ব তামাক বিরোধী দিবস৷ গোটা বিশ্বেই দিবসটি সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে৷ বিশ্বব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের দেশেও  দিবসটি সচেতনতামূলক নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে৷ উপলক্ষে আই এল এস সি বি সি সি ক্যানসার হসপিটাল ইউনিট এবং ভলানটারী হেল্প অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে বুধবার আগরতলায় বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয়৷এ উপলক্ষে  আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক সচেতনতামূলক রেলি সংগঠিত করা হয়৷
র্যালিতে সুকল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে৷ সচেতনতা মূলক রেলিটি শহরের বিভিন্ন পদ অতিক্রম করে ও পর্যন্ত প্রাসাদের সামনে এসে শেষ হয়৷ রেডিতে অংশ নিয়ে আইএলএস সিবিসিসি ক্যান্সার ইউনিটের বিশিষ্ট চিকিৎসক তামাক সেবনে ক্যান্সারের ঝুঁকি  সংক্রান্ত বিষয় তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন৷ তিনি জানান দেশের ২৯ শতাংশ মানুষ তামাক সেবন করে চলেছেন৷ তামাক সে মনের ফলে বহু মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হচ্ছেন৷ সে কারণেই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷
রেলিতে অংশগ্রহণ করে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন আমাদের দেশের একটা বিশাল পরিমাণ জমিতে তামাক চাষ হচ্ছে৷ তামাক ক্যান্সারের অন্যতম কারণ৷ তামাক চাষের বদলে যদি খাদ্য সামগ্রী চাষ করা যায় তাহলে দেশের এবং বিশ্বের মানুষ খাদ্য সংকট থেকে অনায়াসে মুক্তি পেতে পারে৷ তামাকের ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার প্রতি তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ রেলিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের রাজ্য প্রধান ডঃ শ্রীলেখা রায়৷
 মা ঊষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে  বিশ্ব তামাক বিরোধী দিবসে  আগরতলা পৌর নিগমের দক্ষিণ জোনাল অফিসে এক সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়৷বিশ্ব তামাক বিরোধী দিবসে আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনাল অফিসে পুর নিগমের সাফাই কর্মীসহ অন্যান্যদের নিয়ে বুধবার মা ঊষা চেরিটেবল ট্রাস্টের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা চক্রের আয়োজন করা হয়৷ এবছরের বিরোধী দিবসের থিম হল আমাদের খাদ্য দরকার, তামাক নয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপর্োরেটর তথা সাউথ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক , সুশান্ত রায় সহ অন্যান্যরা৷ মিউনিসিপ্যাল অফিস সাউথ জোন, অরুন্ধুতিনগরে অনুষ্ঠিত হয় এই সচেতনতামূলক সভা৷ তামাক বিরতি দিবসে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সুশান্ত রায় দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন৷ তিনি বলেন তামাক সেবনের ফলে ক্যান্সার সহ অন্যান্য ভয়াবহ রোগ সৃষ্টি হয়৷ তাতে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হন৷ জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এবং অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে তামাক বিরোধী স্লোগান সামনে এনে সকল স্তরের জনগণকে সচেতন করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷

Releated Posts

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top