News Flash

  • Home
  • দেশ
  • ‘বাম-রাম-শ্যাম’-এর ‘অকাজ-কুকাজ’ নিয়ে সরব মমতা
Image

‘বাম-রাম-শ্যাম’-এর ‘অকাজ-কুকাজ’ নিয়ে সরব মমতা

কলকাতা, ৩০ মে (হি. স.) : বাংলায় জোট রাজনীতি নিয়ে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করলেন ‘বাম-রাম-শ্যাম’-এর ‘অকাজ-কুকাজ’ নিয়ে।

মঙ্গলবার তিনি নবান্নে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘বাম-রাম-শ্যাম কখনও বিরত হয় নিজেদের অকাজ-কুকাজ করার জন্য? ওদের এক থাকতে দিন। ওরা চিরকাল এক থাকবে। ওরা একই মালার তিনটে ফুল।’’ এর পরেই আবার সংশোধন করে বলেন, ‘‘ফুল তো নয়, বাবলাগাছের কাঁটা। কুলগাছের কাঁটা। ওরা ভাল চিন্তা করে না। তাই ওদের নিয়ে চিন্তা করার সময় আমার নেই।’’

প্রশ্ন ওঠে, বাংলায় বাম এবং কংগ্রেস মিলে যে জোট তৈরি হয়েছে, তা কি বাইরনের দলবদলে মুখ থুবড়ে পড়ল? কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার তথা বিজেপির বিরুদ্ধে যখন বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে জোট বাঁধার কথা বলছে তৃণমূল, যেখানে কংগ্রেসের থাকার সম্ভাবনা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে, সেই পরিস্থিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য বিশেষ প্রনিধানযোগ্য।

Releated Posts

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top