News Flash

  • Home
  • বাণিজ্য
  • সপ্তাহের প্রথমদিনেই উত্থান শেয়ার বাজারে
Image

সপ্তাহের প্রথমদিনেই উত্থান শেয়ার বাজারে

মুম্বই, ২৯ মে (হি.স.) : ফের বৃদ্ধি শেয়ার বাজারে। শুক্রবার বড় অগ্রগতির পর সপ্তাহের প্রথম দিনে ফের মাঝারি বৃদ্ধি দালাল স্ট্রিটে। সোমবার সামান্য উত্থান শেয়ার বাজারে। এদিন সেনসেক্স পৌঁছল ৬৩ হাজারের কাছাকাছি। নিফটি পৌঁছয় সাড়ে ১৮ হাজারের উপরে। গত ১ ডিসেম্বর ২০২২ -সালে সেনসেক্স সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল। সেই সময় সেনসেক্স পৌঁছয় ৬৩ হাজার ২৮৪ পয়েন্টে। সোমবার সেই সর্বকালীন উচ্চতা থেকে সেনসেক্স মাত্র ৪০২ পয়েন্ট দূরে এসে দাঁড়িয়েছে।

গত সপ্তাহের শেষদিন অর্থাৎ শুক্রবার সেনসেক্স বাড়ে ৩৪৪.৬৯ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ। বাজার শেষে ওই সূচক দাঁড়িয়েছে ৬২ হাজার ৮৪৬.৩৮ পয়েন্টে। এদিন নিফটি-র উত্থান হয়েছে ৯৯.৩০ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ৫৯৮.৬৫ পয়েন্ট। এদিন নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ৩৫টি-তে অগ্রগতি হয়েছে, পিছিয়েছে ১৫টি কোম্পানি।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ১০৮৯টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ৮৬৬টি কোম্পানির শেয়ার দর। এদিন ভালো বৃদ্ধি পেয়েছে মহীন্দ্র অ্যান্ড মহীন্দ্র, টাইটান, টাটা স্টিল, কোল ইন্ডিয়া প্রভৃতি কোম্পানি। পিছু হটেছে ওএনজিসি, পাওয়ার গ্রিড, এইচসিএল টেক, ডিভি’স ল্যাব প্রভৃতি কোম্পানির শেয়ার দর।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top