News Flash

  • Home
  • দেশ
  • “বীরবাহার গাড়ী ভেঙে বলছে আদিবাসী মেয়ে”, মমতাকে তোপ দিলীপের
Image

“বীরবাহার গাড়ী ভেঙে বলছে আদিবাসী মেয়ে”, মমতাকে তোপ দিলীপের

কলকাতা, ২৯ মে (হি. স.) : বীরবাহা হাঁসদার গাড়ী ভেঙে মমতা ব্যানার্জি বলছেন, আদিবাসী মেয়ে। দ্রৌপদী মুর্মু যখন রাষ্ট্রপতি ভোটে দাঁড়িয়ে ছিলেন, তখন কেন ভোট বয়কট করেছিলেন? তখন উনি আদিবাসী ছিলেন না?

সোমবার নিউ টাউনে প্রাতভ্রমণের সময় প্রতিক্রিয়ায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি প্রশ্ন করেন, “গাড়ী ভেঙেছে? কে দেখেছে? কারা ভেঙেছে? এতগুলো মিডিয়া। কারুর ক্যামেরায় গাড়ী ভাঙার ছবি দেখা গেল না? সব নাটক।”

দিলীপবাবু বলেন, “অভিষেককে নেতা করার জন্য ইচ্ছা করে গাড়ী ভেঙে এইসব নাটক করা হচ্ছে। এভাবে কেউ নেতা হতে পারে না।” নব জোয়ারের পাল্টা বিজেপির জন সংযোগ অভিযান করা হবে জানিয়ে দিলীপবাবু বলেন, “ওটা নব জোয়ার নয়। বিক্ষোভ জোয়ার। ধর্না জোয়ার। আমরা মোদী সরকারের ৯ বছরের সাফল্যের খতিয়ান নিয়ে মানুষের কাছে যাবো। আগামি দিনে আমরা কেমন ভারত গড়তে চাই, সেটাও মানুষকে বলব।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top