News Flash

  • Home
  • দিনের খবর
  • অমৃতসর সীমান্তের কাছে পাকিস্তানি ড্রোনকে গুলি নামাল বিএসএফ
Image

অমৃতসর সীমান্তের কাছে পাকিস্তানি ড্রোনকে গুলি নামাল বিএসএফ

অমৃতসর, ২৯ মে (হি.স.) : পঞ্জাবের অমৃতসর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ানরা রবিবার রাতে মাদক বহনকারী পাকিস্তানী ড্রোনকে গুলি করে মাটিতে নামিয়ে দেয়।

সোমবার বিএসএফের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় মোতায়েন সতর্ক জওয়ানরা অমৃতসরের খুর্দ গ্রামের কাছে একটি সন্দেহভাজন পাক ড্রোনকে দেখতে পায়। তিনি বলেন, বিএসএফ সদস্যরা ড্রোনটিকে আটকানোর জন্য দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং মাদকের চালান বহনকারী পাকিস্তানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে।
পরে এলাকায় তল্লাশির সময় বিএসএফ কর্মীরা মাঠ থেকে একটি কালো রঙের ড্রোন (কোয়াডকপ্টার, ডিজেআই ম্যাট্রিস, ৩০০ আরটিকে) উদ্ধার করে, যেখানে সন্দেহভাজন হেরোইনের একটি ব্যাগ ছিল। উদ্ধার হওয়া সন্দেহভাজন মাদকের চালানের মোট ওজন প্রায় দুই কেজি সাতশত গ্রাম।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top