News Flash

  • Home
  • দিনের খবর
  • মুর্শিদাবাদের বড়ঞার ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার প্রচুর তাজা বোমা
Image

মুর্শিদাবাদের বড়ঞার ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার প্রচুর তাজা বোমা

মুর্শিদাবাদ, ২৯ মে (হি. স.) : মুর্শিদাবাদের বড়ঞার বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল সম্পর্কে বাবা-ছেলে সফিরুল বাশার ও বিরাজ আলম। রবিবার রাতে পাঁপড়দহ গ্রাম থেকে তাদের ধরা হয়। পাশাপাশি গতকাল রাতভর গ্রামে তল্লাশি চালিয়েছে পুলিশ। তাতে উদ্ধার হয়েছে প্রায় ২ বালতি তাজা বোমা। সোমবার সকাল থেকে এলাকা থমথমে রয়েছে। নতুন করে যাতে কোনও গন্ডগোল না হয় তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গতকাল বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে বড়ঞা থানার বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যর ভাইয়ের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আমির শেখ। বাড়ি বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের পাপড়দহ গ্রামে। তাঁকে বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়। পুলিশ সূত্রের খবর, পাপড়দহ গ্রামের পঞ্চায়েত সদস্য ঝনু শেখের ভাই হলেন আমির শেখ। তাঁকে লক্ষ্য করে পরপর ৮-১০টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বিকট শব্দ পেয়ে গ্রামবাসীরা সেখানে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top