News Flash

  • Home
  • দেশ
  • ফিরোজাবাদ : গ্যাস সিলিন্ডারের আগুনে ভস্মীভূত বাড়ি, মৃত ১
Image

ফিরোজাবাদ : গ্যাস সিলিন্ডারের আগুনে ভস্মীভূত বাড়ি, মৃত ১

ফিরোজাবাদ, ২৪ মে (হি. স.) : উত্তর প্রদেশের রামগড় থানার অন্তর্গত একটি বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। বুধবার সকালে দুর্ঘটনা ঘটে। অনেক চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় এক কিশোরীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে পাঁচজন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন মমিন নগরের বাসিন্দা ইসরারে খাবার রান্না হচ্ছিল। সেই সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে যায়। আগুন পুরো বাড়িটিতে দ্রুত ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা ভিতরে আটকে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দেওয়াল ভেঙ্গে ঘরে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন। পুলিশ দগ্ধ পরিবারের পাঁচ সদস্যকে হাসপাতালে ভর্তি করেছে। এতে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে ঘরের সব জিনিসপত্রও পুড়ে গেছে।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সর্বেশ কুমার মিশ্র বলেন, রামগড় থানার অন্তর্গত মোমিন নগরের একটি বাড়িতে আগুন লেগেছে। পুলিশের অক্লান্ত পরিশ্রমে পরিবারের সবাইকে বের করে হাসপাতালে পাঠানো হয়, যেখানে একটি মেয়ে মারা যায়। ঘটনার কারণ খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

জামশেদপুরে কানাড়া ব্যাঙ্কে দিনদুপুরে ডাকাতি, নগদ ও সোনা লুট পাঁচ সশস্ত্র দুষ্কৃতীর

জামশেদপুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের জামশেদপুরে বৃহস্পতিবার দিনদুপুরে কানাড়া ব্যাঙ্কের একটি শাখায় বড়সড় ডাকাতির ঘটনা ঘটেছে। গোলমুড়ি এলাকার…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ড, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রেটার নয়ডায় ডাবল ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 24, 2026

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top