News Flash

  • Home
  • বিদেশ
  • নবায়নযোগ্য শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করছে ভারত ও অস্ট্রেলিয়া : অ্যান্টনি আলবেনিজ
Image

নবায়নযোগ্য শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করছে ভারত ও অস্ট্রেলিয়া : অ্যান্টনি আলবেনিজ

সিডনি, ২৪ মে (হি.স.): নবায়নযোগ্য শক্তি বৃদ্ধির লক্ষ্যে আরও ঘনিষ্ঠভাবে কাজ করছে ভারত ও অস্ট্রেলিয়া। বুধবার টুইট করে জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতি জারি করার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ টুইট করে জানান, “আমাদের দুই দেশের মধ্যে এমনিতেই শক্তিশালী বন্ধুত্ব রয়েছে এবং আমাদের ভারতীয়-অস্ট্রেলীয় সম্প্রদায় অনেক অবদান রেখেছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমরা ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও মজবুত করছি।”

এদিন যৌথ প্রেস বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আমরা এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া-ভারত ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির বিষয়টি দ্রুত সমাপ্তির বিষয়ে নিজেদের উচ্চাকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করেছি।” অ্যান্টনি আরও জানান, “বেঙ্গালুরুতে একটি নতুন অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেল প্রতিষ্ঠার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত, যেটি অস্ট্রেলিয়ান ব্যবসাগুলিকে ভারতের বিকাশমান ডিজিটাল এবং উদ্ভাবনী ইকোসিস্টেমের সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করবে।”

Releated Posts

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top