News Flash

  • Home
  • দেশ
  • বজরং-ভিনেশরা নারকো টেস্ট নিলে আমি দিতে রাজি: ব্রিজভূষণ
Image

বজরং-ভিনেশরা নারকো টেস্ট নিলে আমি দিতে রাজি: ব্রিজভূষণ

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বর্তমানে আন্দোলন করছেন কুস্তিগীররা। সেই তালিকায় রয়েছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগত, স্বাক্ষী মালিকরা। আন্দোলন চলার মাঝেই ব্রিজ ভূষণের বিরুদ্ধে নারকো টেস্ট করানোর দাবিও জানিয়েছিলেন বজরংরা। এবার সেই নিয়ে মুখ খুললেন কুস্তি ফেডারেশন-এর বর্তমান প্রেসিডেন্ট।

তাঁর বক্তব্য, আমি রাজি আছি, নারকো টেস্ট, পলিগ্রাফি টেস্ট সহ বাকি টেস্টগুলি করাতে। কিন্তু আমার একটা শর্ত আছে। সেই শর্তটা হল এই টেস্টগুলি যদি বজবং এবং ভিনেশরা টেস্ট নিলে আমি তা দিতে রাজি আছি। যদি কুস্তিগীররা রাজি থাকেন তাহলে সাংবাদিক সম্মেলন করেই তা ঘোষণা করেন। আমি দেশবাসীর কাছে আমার এই বক্তব্য তুলে ধরলাম। তারপরই জয় শ্রী রাম ধ্বনি দিতেও ভুললেন তিনি।
উল্লেখ্য, বজরং পুনিযা, ভিনেশ ফগতরা ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে গত ২৩ এপ্রিল থেকে যন্তর-মন্তরের সামনে আন্দোলনে সামিল হয়েছেন। তাঁদের দাবি, এই অভিযোগে ব্রিজভূষণ শরণকে শুধু অপসারণ করলেই হবে না, তাঁকে গ্রেফতারেরও দাবি জানিয়েছেন। এরপরই তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন ন্যায় বিচারের জন্য।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top