News Flash

  • Home
  • দেশ
  • মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে
Image

মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে

মথুরাপুর, ২১ মে (হি.স.) : মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল নিজের ছেলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার কাটানদিঘি এলাকায়। নিহত মহিলার নাম জাহানারা বিবি। অভিযুক্ত ছেলে রফিকুল গাজীকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন রফিকুল গাজী, তার চিকিৎসা চলছিল। শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে মা এর সাথে বচসা শুরু হলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের মাকে খুন করে সে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাহানারা বিবি। পরে ঘটনার খবর দেওয়া হয় মথুরাপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জাহানারা বিবিকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। অন্যদিকে ঘটনায় অভিযুক্ত ছেলে রফিকুল গাজীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে দেহ ময়না তদন্তের জন্য ডায়মন্ড হাবরা পুলিশ মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top