News Flash

  • Home
  • দিনের খবর
  • চাকরির নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেত্রী ও পুলিশ কর্তা স্বামী
Image

চাকরির নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেত্রী ও পুলিশ কর্তা স্বামী

উলুবেড়িয়া, ২১ মে (হি. স.) : চাকরি দেওয়ার নামে প্রচুর টাকা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেত্রী ও এক পুলিশ কর্তা। গুরুতর এই অভিযোগটি উঠেছে হাওড়ার উলুবেড়িয়ার ২ নম্বর ব্লকের খলিসানি গ্রামে। রবিবার তাঁদের দু’জনকে বাউড়িয়া বুড়িখালির একটি বহুতল থেকে গ্রেফতার করেন লালবাজারের পুলিশ কর্তারা।

অভিযোগ তৃণমূলের প্রাক্তন প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য বর্ণালী দেঁড়ে ও তাঁর স্বামী সঞ্জীব দেঁড়েকে গ্রেফতার করেছে কলকাতা লালবাজার পুলিশের গোয়েন্দা বিভাগ। সঞ্জীব দেঁড়ে নিজেও একজন পুলিশ কর্তা। তিনি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্টপেক্টর পদে নিযুক্ত ছিলেন কলকাতার বেনিয়াপুকুর থানায়।
সূত্রের খবর, স্বামী-স্ত্রী উভয়ই চাকরি দেওয়ার নামে টাকা তুলতেন। এলাকাবাসীর থেকে টাকা তো তুলেতেনই সঙ্গে বাইরের এলাকা থেকেও টাকা তোলার অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। রবিবার তাঁদের দু’জনকে বাউড়িয়া বুড়িখালির একটি বহুতল থেকে গ্রেফতার করেন লালবাজারের পুলিশ কর্তারা। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনও রকম প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছে। তবে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি।
হাওড়া গ্রামীণ জেলার বিজেপি সাধারণ সম্পাদক দ্বিজেন অধিকারী বলেন, “এরা দীর্ঘদিন ধরেই এই কাজ করছে। এই রকম আরও লোকজন রয়েছে। অবিলম্বে এদের যেন তিহাড়ে নিয়ে যাওয়া হয়।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top