News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রমিক বঞ্চনার প্রতিবাদে খোয়াইয়ে সড়ক অবরোধ ক্ষুব্ধ জনতার
Image

শ্রমিক বঞ্চনার প্রতিবাদে খোয়াইয়ে সড়ক অবরোধ ক্ষুব্ধ জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ স্থানীয় শ্রমিকদের বঞ্চিত করে বহিরাগত শ্রমিকদের দিয়ে ওএনজিসি কর্তৃপক্ষ খনন কার্য করানোর প্রতিবাদ জানিয়ে রবিবার খোয়াই লেম্বছড়া সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা৷ সদর উত্তরাঞ্চলের লেম্বুছড়ার সিপাহি পাড়া এডিসি ভিলেজ এলাকায় শুরু হয়েছে ওএনজিসির উদ্যোগে খনন কার্য৷  এই খননের কাজে ওএনজিসি স্থানীয় শ্রমিকদের কাজে না নিয়ে অন্যত্র থেকে শ্রমিক নিয়ে এই কাজ করছে৷ এতে  স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে৷তাদের দাবি এখানে কাজের জন্য স্থানীয় শ্রমিক নিয়োগ করতে হবে৷ এই দাবি তুলে রবিবার সকালে স্থানীয়রা সড়ক অবরোধ করে এবং ওএনজিসির লোকজনদের ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে৷তাদের একটাই দাবি এখানে চলা নির্মাণ কাজে স্থানীয়দের সুযোগ দিতে হবে৷ এলাকাবাসীর অভিযোগ কর্তৃপক্ষ কথা দিয়েও কথা রাখেনি৷ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কোন নির্মাণ কাজে স্থানীয় শ্রমিক নিয়োগ করা হবে৷ কিন্তু ওএনজি সি কর্তৃপক্ষ  সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি৷ অভিযোগ, স্থানীয় শ্রমিকদের বঞ্চিত করে  বাইরে রাজ্য থেকে শ্রমিক এনে  কাজ করা হচ্ছে৷  ওএনজিসির খোয়াই শাখার কর্তৃপক্ষের এই ধরনের  কার্যকলাপে শ্রমিক বিক্ষোভ শুরু হয়ে যায়৷  স্থানীয় শ্রমিক নিয়োগের দাবিতে আজ সকাল থেকে খোয়াই  লেবুছড়া সড়ক অবরোধ করে৷  সড়ক অবরোধ চলার ফলে চরম যাত্রী দুভর্োগ  পোয়াতে হয়েছে সাধারণ মানুষজনকে৷  কেননা সড়কের উভয় পাশে ছোট বড় যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top