News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এম বি টিলায় গোডাউনের পাশে উদ্ধার যুবকের মৃতদেহ
Image

এম বি টিলায় গোডাউনের পাশে উদ্ধার যুবকের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এমবি টিলা গোডাউনের পাশে যুবক খুন! উদ্ধার পচাগলা মৃতদেহ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ এডি নগর থানার অন্তর্গত এমবি টিলা গোডাউনের নিচে অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়  রবিবার৷ যুবকের গলায় টেলিফোনের তার পেঁচানো ছিল৷ তাই আশঙ্কা করা হচ্ছে টেলিফোনের তার দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে খুন করা হয়েছে ! ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এডি নগর থানার পুলিশ৷ঘটনাস্থলে আনা হয়নি ফরেন্সিক টিম কিংবা ডগ স্কোয়াড৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত মৃতদেহটি সনাক্ত করা যায়নি৷ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ এম বি টিলা গোডাউন সংলগ্ণ এলাকায় পচা কলা মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top