নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এমবি টিলা গোডাউনের পাশে যুবক খুন! উদ্ধার পচাগলা মৃতদেহ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ এডি নগর থানার অন্তর্গত এমবি টিলা গোডাউনের নিচে অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার হয় রবিবার৷ যুবকের গলায় টেলিফোনের তার পেঁচানো ছিল৷ তাই আশঙ্কা করা হচ্ছে টেলিফোনের তার দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে খুন করা হয়েছে ! ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এডি নগর থানার পুলিশ৷ঘটনাস্থলে আনা হয়নি ফরেন্সিক টিম কিংবা ডগ স্কোয়াড৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত মৃতদেহটি সনাক্ত করা যায়নি৷ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ এম বি টিলা গোডাউন সংলগ্ণ এলাকায় পচা কলা মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷

এম বি টিলায় গোডাউনের পাশে উদ্ধার যুবকের মৃতদেহ
Tags:
Releated Posts
উত্তর-পূর্ব ভারতে ১৪ কোটি টাকা মূল্যের ৭১ লক্ষ চোরাচালানকৃত বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে ডিআরআই : গ্রেপ্তার চার
নয়াদিল্লি: ১২ জুন: বিদেশি সিগারেট চোরাচালানের বিরুদ্ধে এক বড় অভিযানে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) উত্তর-পূর্ব ভারতে একাধিক…
জনগণকে বিব্রত করতে রাজ্যে বিজেপি ও তিপরা মথার মধ্যে মতপার্থক্যের ছবি তুলে ধরা হচ্ছে: বিরোধী দলনেতা
আগরতলা, ১২ জুন: প্রদ্যোত কিশোর দেববর্মণের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র…
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারী নিহত
নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১২ জুন: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লাঠিয়াপূড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারীর মৃত্যুর ঘটনা…
নীতি আয়োগের বৈঠকে ত্রিপুরার উন্নয়ন অগ্রাধিকারের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি, ১২ জুন: উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবদের নিয়ে নীতি আয়োগ আয়োজিত এক গুরুত্বপূর্ণ আন্তঃক্রিয়ামূলক বৈঠকে অংশগ্রহণ করে…


















