News Flash

  • Home
  • দেশ
  • ব্রিটেনের প্রধানমন্ত্রী সুনক ও ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী মোদী
Image

ব্রিটেনের প্রধানমন্ত্রী সুনক ও ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : আজ রবিবার জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে হিরোশিমায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতা ভারত-ব্রিটেনের এফটিএ আলোচনার অগ্রগতি পর্যালোচনা সহ তাদের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের পর্যালোচনা করেছেন।

বিদেশ মন্ত্রকের মতে, নেতৃবৃন্দ বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, উচ্চ শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্কের মতো বিস্তৃত ক্ষেত্রে সহযোগিতাকে আরও গভীর করতে সম্মত হয়েছেন। ভারতের চলমান জি-২০ প্রেসিডেন্সি নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তিনি জি-২০ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী সুনাককে নয়াদিল্লিতে স্বাগত জানাতে উন্মুখ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে হিরোশিমায় ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার সাথে দেখা করেছেন। এটি ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। তাঁরা তাদের কৌশলগত অংশীদারিত্ব পর্যালোচনা করেছেন। বিশেষ করে প্রতিরক্ষা উৎপাদন, বাণিজ্য, ওষুধ, কৃষি, দুগ্ধ ও পশুপালন এবং জৈব-জ্বালানি ও পরিচ্ছন্ন শক্তির খাত অন্তর্ভুক্ত ছিল।

প্রধানমন্ত্রী বলেন, তিনি এই বছরের সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনের জন্য রাষ্ট্রপতি লুলাকে ভারতে স্বাগত জানাতে উন্মুখ।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top