News Flash

  • Home
  • দেশ
  • আজ মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী মিত্র পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল
Image

আজ মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী মিত্র পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল

ভোপাল, ২১ মে (হি.স.) : আজ রবিবার দুপুর ১টায় মধ্যপ্রদেশের ধার জেলার গান্ধওয়ানিতে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের পিএম মিত্র পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংও। চৌহান এবং গোয়েল এখানে মুখ্যমন্ত্রী লাডলি বহনা সম্মেলনে যোগ দেবেন এবং মুখ্যমন্ত্রী আবাসিয়া ভূ অধিকার যোজনার অধীনে ৪,০১২টি পাট্টা বিতরণ করবেন। এর পাশাপাশি ৪১৭ কোটি ৪২ লাখ টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভূমিপূজা করা হবে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ৪,৪৪৫ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি রাজ্যে সাতটি পিএম মিত্র পার্ক অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাইভ এফ ভিশন বাস্তবায়নের জন্য এই পার্কগুলি স্থাপন করা হচ্ছে। ধার জেলার ভৈনসোলায় প্রায় ১৫৬৩ একর জমিতে পিএম মিত্র পার্ক তৈরি করা হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এদিন সকালে দিল্লি থেকে ইন্দোরে আসবেন এবং এখান থেকে শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে উজ্জয়িনী যাবেন। এরপর ইন্দোর বিমানবন্দরে আসার পর ধার জেলার গান্ধওয়ানিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে চলে যাবেন। কেন্দ্রীয় মন্ত্রী গোয়েল গান্ধওয়ানি থেকে ইন্দোরে আসবেন এবং ইন্দোর বিমানবন্দর থেকে বিকাল ৫.১৫ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top