News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্জাব আন্তর্জাতিক সীমান্তের কাছে মাদক বহনকারী পাকিস্তানি ড্রোনকে বিএসএফ-র গুলি
Image

পঞ্জাব আন্তর্জাতিক সীমান্তের কাছে মাদক বহনকারী পাকিস্তানি ড্রোনকে বিএসএফ-র গুলি

নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : পঞ্জাবে সীমান্তের কাছে ফের পাকিস্তানি ড্রোন দেখতে পেয়ে গুলি চালাল বিএসএফের জওয়ানরা। তাঁরা ড্রোনটিকে গুলি করে নামিয়েছেন। ওই ড্রোনের মাধ্যমে মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এই নিয়ে গত দু’দিনে চতুর্থ ড্রোনটি গুলি করে নামানো হল।

পঞ্জাব বিএসএফের তরফে টুইট করে এই ঘটনার কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, শনিবার অমৃতসরের কাছে পাকিস্তান থেকে আসা একটি ড্রোন বেআইনি ভাবে ভারতের বায়ুসীমায় প্রবেশ করে। বিএসএফ সেই ড্রোন গুলি করে নামিয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় থাকা বাকি নিরাপত্তারক্ষীদেরও সতর্ক করে দেওয়া হয়।
পঞ্জাব সীমান্তে ড্রোনের আনাগোনা গত কয়েক দিন ধরে বৃদ্ধি পেয়েছে। মাঝেমাঝেই দেখা যাচ্ছে, পাকিস্তানের দিক থেকে ড্রোন উড়ে আসছে কাঁটাতার পেরিয়ে। ড্রোনের মাধ্যমে মাদকদ্রব্য পাচারের চেষ্টা চলছে বলে অভিযোগ। তবে নজরদারির জন্যও ড্রোন ব্যবহার করা হতে পারে বলে মনে করছেন অনেকে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top