News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৎস্যচাষ ও প্রাণীপালনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির বিষয়ে বেকারদের সচেতন ও উৎসাহিত করতে হবে : মৎস্যমন্ত্রী
Image

মৎস্যচাষ ও প্রাণীপালনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির বিষয়ে বেকারদের সচেতন ও উৎসাহিত করতে হবে : মৎস্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷  প্রাণীজ খাদ্য উৎপাদনে ত্রিপুরাকে স্বয়ংসম্পর্ণ হতে এবং কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টিতে মৎস্যচাষ, প্রাণীপালনে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুুধাংশু দাস৷ আজ শান্তিরবাজারের মুহুরীপুরে নবনির্মিত মৎস্যচাষ শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান৷ তিনি বলেন, সময়ের সঙ্গে সাম’স্য রেখে বৈ’ানিক পদ্ধতিতে প্রাণীপালন ও মৎস্যচাষ করতে হবে৷ তিনি বলেন, মৎস্যচাষ ও প্রাণীপালনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির বিষয়ে বেকারদের সচেতন ও উৎসাহিত করতে হবে৷ এজন্য তিনি দপ্তরের কর্মী ও আধিকারিকদের আরও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ ও সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, সঠিক ’ান ও শিক্ষা ছাড়া কোনও বিষয়ে সাফল্য লাভ করা সম্ভব নয়৷ তাই এই মৎস্য শিক্ষাকেন্দ্র থেকে ’ান নিয়ে মৎস্য ও প্রাণীপালনে বেকারদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷
২ কোটি ১৯ লক্ষ ৪৫ হাজার ৬৭৫ টাকা ব্যয়ে এই মৎস্যচাষ শিক্ষাকেন্দ্র নির্মাণ করা হয়৷ মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র, মৎস্য দপ্তরের অধিকর্তা এম ইউ আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন৷ স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলার মৎস্য উপধিকর্তা সুুকেশ চন্দ্র মজমদার৷ দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ জোলাইবাড়ি প’ায়েত সমিতি চেয়ারম্যান রবি নম: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷ প্রাণীসম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুুধাংশু দাস শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রাবাস এবং বীরচন্দ্রমনুর শূকর প্রজনন খামারও পরিদর্শন করেন৷ তিনি মহকুমার কয়েকজন প্রাণীপালকের সঙ্গে মতবিনিময় করেন এবং ফার্ম পরিদর্শন করেন৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top