News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে ক্রিকেট : উদ্বোধনী ম্যাচে জয়ী ইউনিটি পাঠচক্র
Image

শান্তিরবাজারে ক্রিকেট : উদ্বোধনী ম্যাচে জয়ী ইউনিটি পাঠচক্র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।।আবারও ব্যাটিং তান্ডব। এবার সিনিয়র আসরে। ধোনী রিয়াং এর। আসরের প্রথম ম্যাচেই স্কুল পড়ুয়া ওই মারকুটে ব্যাটসম্যানটি করলো শতরান। উদ্বোধনী ম্যাচে জয় পেলো ইউনিটি পাঠচক্র সোসাইটি। ৭১ রানে পরাজিত করলো কুষারঘাট তরুণ সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞজার ট্রফি সিনিয়র ক্রিকেট আসরে। বাইখোরা মাঠে শনিবার ইউনিটি পাঠচক্রের গড়া ২২০ রানের জবাবে কুষারঘাট তরুণ সঙ্ঘ ১৪৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের ধোনী রিয়াং ১০৪ রান করেন। বৃষ্টির জন্য মাঠ ভিজে থাকায় এদিন নির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ৩০ শে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ইউনাটি পাঠচক্র সোসাইটি ২২০ রান করে। দলের পক্ষে ধোনী ৭৬ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৪, শুপঙ্কর দত্ত ৩২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং  চিন্ময় বিশ্বাস ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। কুষারঘাট তরুণ সঙ্ঘের পক্ষে কৃষান পাল (‌৩/‌৩১), শুভম দেব (‌৩/‌৩৯), পবিত্র মজুমদার (‌২/‌৩৯) এবং কৃষান দেবনাথ (‌২/‌৪৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে আয়ুষ দেবনাথ (‌৪/‌২৩) দুরন্ত বোলিংয়ে ১৪৯ রানে গুটিয়ে যায় কুষারঘাট তরুণ সঙ্ঘ। দলের প৭ দেবদাস বিশ্বাস ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, দীপেন্দু লস্কর ২৩ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে  ‌‌‌‌৩২ এবং সুজন কান্তি সুর ২০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন।দল অতিরিক্ত খাতে পায়২৫ রান। ইউনিটি পাঠচক্র সোসাইটির পক্ষে আযুষ ছাড়া দিগন্ত সরকার (‌৩/‌২৯) সফল বোলার।‌ ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top