ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।।আবারও ব্যাটিং তান্ডব। এবার সিনিয়র আসরে। ধোনী রিয়াং এর। আসরের প্রথম ম্যাচেই স্কুল পড়ুয়া ওই মারকুটে ব্যাটসম্যানটি করলো শতরান। উদ্বোধনী ম্যাচে জয় পেলো ইউনিটি পাঠচক্র সোসাইটি। ৭১ রানে পরাজিত করলো কুষারঘাট তরুণ সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞজার ট্রফি সিনিয়র ক্রিকেট আসরে। বাইখোরা মাঠে শনিবার ইউনিটি পাঠচক্রের গড়া ২২০ রানের জবাবে কুষারঘাট তরুণ সঙ্ঘ ১৪৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের ধোনী রিয়াং ১০৪ রান করেন। বৃষ্টির জন্য মাঠ ভিজে থাকায় এদিন নির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ৩০ শে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ইউনাটি পাঠচক্র সোসাইটি ২২০ রান করে। দলের পক্ষে ধোনী ৭৬ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৪, শুপঙ্কর দত্ত ৩২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং চিন্ময় বিশ্বাস ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। কুষারঘাট তরুণ সঙ্ঘের পক্ষে কৃষান পাল (৩/৩১), শুভম দেব (৩/৩৯), পবিত্র মজুমদার (২/৩৯) এবং কৃষান দেবনাথ (২/৪৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে আয়ুষ দেবনাথ (৪/২৩) দুরন্ত বোলিংয়ে ১৪৯ রানে গুটিয়ে যায় কুষারঘাট তরুণ সঙ্ঘ। দলের প৭ দেবদাস বিশ্বাস ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, দীপেন্দু লস্কর ২৩ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং সুজন কান্তি সুর ২০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন।দল অতিরিক্ত খাতে পায়২৫ রান। ইউনিটি পাঠচক্র সোসাইটির পক্ষে আযুষ ছাড়া দিগন্ত সরকার (৩/২৯) সফল বোলার।

শান্তিরবাজারে ক্রিকেট : উদ্বোধনী ম্যাচে জয়ী ইউনিটি পাঠচক্র
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

















