ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।। রাজ্যজুড়ে ক্রিকেটের মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে প্রতিটি মহকুমা স্তরে উপযুক্ত ও উন্নত মানের ক্রিকেট মাঠের আবশ্যক। সেই বিষয়ে কার্যকরী ও সদর্থক ভূমিকা নিতে চলেছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান কমিটি। মহকুমা স্তরের ক্রিকেট এসোসিয়েশন গুলোর ঐকান্তিক সহযোগিতায় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের প্রতিনিধিবর্গ ইতোমধ্যে বেশ কটি মহাকুমা স্তরে সরেজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে মাঠ খুঁজে সেটিকে উপযুক্ত করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। অধিকাংশ মহকুমা স্তরেই কিন্তু উপযুক্ত মাঠ যথারীতি খেলোয়ারদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। আজ, শনিবার ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি তিমির চন্দ-এর নেতৃত্বাধীন বেশ কয়েকজন প্রতিনিধিবর্গ আমবাসা, লংতরাইভ্যালি এবং কাঞ্চনপুর পরিদর্শন করেছেন। আগামীকালও একইভাবে ধর্মনগর কৈলাসহর এবং কমলপুর পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। উন্নত ও উপযুক্ত মানের ক্রিকেট মাঠ তৈরিই মূল উদ্দেশ্য। এবং অচিরেই তা ফলপ্রসু করার প্রয়াস।

মহকুমা স্তরে উপযুক্ত মানের ক্রিকেট মাঠ তৈরির পরিকল্পনা
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

















