News Flash

  • Home
  • দিনের খবর
  • গয়েরকাটায় মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
Image

গয়েরকাটায় মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য


গয়েরকাটা, ১৮ মে (হি. স.) : জলপাইগুড়ির বানারহাট থানার মোরাঘাট জঙ্গল এলাকায় মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সরস্বতী রায়(৩০)। তাঁর মাথায়, হাতে ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার ক্ষত রয়েছে। পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই মহিলাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপরই বানারহাট থানার আইসি শান্তনু সরকার, জলপাইগুড়ির ডিএসপি (ক্রাইম) বিক্রমজিত লামা সহ পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোয়। মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী গদাধর রায়কে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ঈশ্বরপ্রদত্ত দায়িত্ব’, নতুন কেরল গড়তে মানুষের সমর্থন চাইলেন মুখ্যমন্ত্রী মনোনীত সাথীসন

তিরুবনন্তপুরম, ১৪ মে (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী পদে মনোনীত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা, নম্রতা এবং রাজনৈতিক বার্তার…

ByByTaniya Chakraborty May 14, 2026

কেরলের নতুন মুখ্যমন্ত্রী ভি.ডি. সাথীসন, জল্পনার অবসান কংগ্রেসে

নয়াদিল্লি/তিরুবনন্তপুরম, ১৪ মে (আইএএনএস): টানা জল্পনা, দরকষাকষি এবং রাজনৈতিক লবিংয়ের পর অবশেষে কেরলের ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে ভি. ডি.…

ByByTaniya Chakraborty May 14, 2026

নীট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় সিবিআইয়ের নজরে সিকারের মেডিক্যাল পড়ুয়া ও অভিযুক্তদের আত্মীয়রা

জয়পুর, ১৪ মে (আইএএনএস): রাজস্থানের কোচিং হাব সিকারকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ উঠেছে নীট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস…

ByByTaniya Chakraborty May 14, 2026

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top