News Flash

  • Home
  • প্রধান খবর
  • এগরায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২২ জনের, ঘটনাস্থলে দাবি দিলীপ ঘোষের
Image

এগরায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২২ জনের, ঘটনাস্থলে দাবি দিলীপ ঘোষের

কলকাতা, ১৮ মে (হি. স.) : বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে খাদিকুল গ্রামে গেলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। ঘটনাস্থলে দাঁড়িয়ে দাবি করলেন, বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২২ জনের। নিশানা করলেন মুখ্যমন্ত্রী ও পুলিশকে।

ঘটনাস্থলে দাঁড়িয়ে দিলীপ ঘোষ দাবি করেন, বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২২ জনের। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে ৯ জনের মৃত্যুর খবর। সেবিষয়ে দিলীপবাবু বলেন, “আমি জানি ২২ জন কাজ করতেন কারখানায়। ঘটনার সময় সকলেই ছিলেন।”

খাদিকুল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একহাত নেন দিলীপ। বলেন, “সাধারণ মারামারি করলে যে ধারা দেওয়া হয়, তা দেওয়া হয়েছে ভানুকে। গুরু পাপে লঘু দণ্ড। ছাড়া পেয়ে আবার ব্যবসা শুরু করবে। আর মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছেন।”

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপবাবু। বলেন, “পুলিশের ভূমিকায় মানুষ ক্ষুব্ধ। দেখা গেছে, মানুষ কীভাবে পুলিশকে তাড়া করেছিল।” তাঁর বাড়িতে হামলা নিয়ে পুলিশকে নিশানা করলেন দিলীপ। অভিযোগ করেন, হামলার খবর থাকা সত্ত্বেও পুলিশ ঠিক সময়ে যায়নি, কোনও পদক্ষেপ করেননি।

মঙ্গলবার দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল এগরার খাদিকুল গ্রাম। গ্রামের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল দেহ। ঘটনার পর ২ দিন পেরিয়ে গেলেও এখনও উত্তপ্ত এলাকা। বৃহস্পতিবার দুপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রসঙ্গত, এগরা বিস্ফোরণের তদন্ত ভার বর্তমানে রয়েছে সিআইডির হাতে। ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে বাজি ব্যবসায়ী ভানু বাগ-সহ মোট ৩।

Releated Posts

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top