News Flash

  • Home
  • দিনের খবর
  • নদিয়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন, পাকড়াও অভিযুক্ত স্বামী
Image

নদিয়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন, পাকড়াও অভিযুক্ত স্বামী

ভীমপুর (নদিয়া), ১৭ মে (হি.স.) : পরকীয়ার সন্দেহে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার এলাঙ্গি মাঝেরপাড়া এলাকায় ৷ মৃত মহিলার নাম অঞ্জলি বিশ্বাস ৷ বয়স আনুমানিক ৪৫ বছর ৷ অভিযুক্ত স্বামী শৈলেন বিশ্বাসকে গ্রেফতার করেছে ভীমপুর থানার পুলিশ ৷

সূত্রের খবর, পরকীয়া সন্দেহে স্ত্রী অঞ্জলির সঙ্গে প্রায় অশান্তি করতেন শৈলেন ৷ এ নিয়ে অঞ্জলি বিশ্বাস তেমন কোনও প্রতিবাদ বা চিৎকার করতেন না ৷ কিন্তু, অভিযোগ শৈলেন মাঝে মধ্যেই স্ত্রীকে মারধর করতেন ৷ মঙ্গলবার সকাল থেকেই নিত্যদিনের মতো বাক-বিতণ্ডা চলছিল স্বামী-স্ত্রীর ৷ পুলিশ জানতে পেরেছে, বিকেল নাগাদ সেই অশান্তি চরমে ওঠে ৷ কথা কাটাকাটি বচসার রূপ নেয় । অভিযোগ, রাতে আচমকাই একটি ধারালো অস্ত্র দিয়ে অঞ্জলি বিশ্বাসকে কোপাতে শুরু করেন শৈলেন ৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন স্ত্রী অঞ্জলি ৷

প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁরা চিৎকার শুনে ঘটনাস্থলে যান এবং রক্তাক্ত অবস্থায় অঞ্জলিকে পড়ে থাকতে দেখেন ৷ তাঁরা গুরুতর অবস্থায় অঞ্জলি বিশ্বাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ তবু শেষরক্ষা হয়নি । হাসপাতালে চিকিৎসকরা অঞ্জলি বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভীমপুর থানার পুলিশ ৷ জানা গিয়েছে, স্ত্রীকে খুনের পর অভিযুক্ত শৈলেন বিশ্বাস পালানোর চেষ্টা করেছিলেন ৷ স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন ৷ পরে পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয় ৷

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top