News Flash

  • Home
  • Uncategorized
  • ধলিয়াই জলায় ফসল জলের নীচে ক্ষতিগ্রস্ত দুইহাজার কৃষক পরিবার
Image

ধলিয়াই জলায় ফসল জলের নীচে ক্ষতিগ্রস্ত দুইহাজার কৃষক পরিবার

rain in keralaনিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৭ এপ্রিল৷৷ বৃষ্টির শুরুতেই দূরদর্শা চরমে উঠেছে চাষিদের৷ বৃষ্টিতে দূদশা গ্রস্ত নিচু অঞ্চলের ধান চাষিরা৷ এমনই দৃশ্য লক্ষ্য করা গেল সোনামুড়ার ধলিয়াই জলায়৷ অবিরাম বৃষ্টির পর জল নামতেই অপরিপক্ক রবি ফসল কাটার ধুম কৃষকদের মধ্যে৷ ধানে চালের চাইতে চিটার পরিমান বেশি থাকায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০০০ কৃষক পরিবার৷ জলার জলনিকাশি নালার অধিকাংশই দখলদারদের কবলে চলে যাওয়ার এই বিপত্তি৷ কার্ডগড়ায় স্থানীয় নগর ও মহকুমা প্রশাসন৷
সোনামুড়ার ধলিয়াই ও তার আশপাশের জলা গুলির মোট আয়তন প্রায় ৪০০ হেক্টর৷ জলাগুলি থেকে গোমতী নদী পর্যন্ত সংযোগ রক্ষাকারি একটি নালা রয়েছে৷ বর্ষায় মাত্রতীরিক্ত জলার জল এই নালা দিয়েই নদীতে চলে যেতো৷ তিনটি খন্ডে বিভক্ত থাকা এই জলায় এক ফসলি রবি শষ্য উৎপাদন করে জীবিকা রক্ষা করেন প্রায় ২০০০ কৃষক পরিবার৷ কিন্তু গত কিছু দিনের লাগাতর বৃষ্টি তাদের কপালে নেমে এসেছে৷ জমা জলে কয়েকদিন যাবৎ ধান ডুবে থাকার কারনে কেটে ফেলতে হচ্ছে অপরিপক্ক কাঁচা ধান৷ তাতে ধানের চাইতে চিটের পরিমান বেশি৷ যে খালটি দিয়ে অতিরিক্ত জল নদীতে বেড়িয়ে যায় তার দুপাশের বাসিন্দারা এই নালা দখল করে ফেলাতেই জল বেরুতে না পেরে এই বিপত্তির কারন৷ দখলদারদের কবল থেকে নালা দখলমুক্ত করে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সোনামুড়া নগর পঞ্চায়েত ও স্থানীয় মহকুমা প্রশাসনকে বার বার জানিয়েছিল কৃষকরা৷ কিন্তু তারা কোনও ভূমিকা না নেওয়ায় কৃষকদের এ বছরের এই দূদর্শা৷ তাছাড়া নালা দখল করে রাখা পরিবার গুলির বেশিরভাগেরই শৌচাগারের আউট প্লে এই নালায়৷ যার ফলে একই সঙ্গে চলছে জল দূষণ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top