News Flash

  • Home
  • দেশ
  • মৃত সন্তানের দেহ ব্যাগে, তর্জায় মুখ খুললেন কুণাল
Image

মৃত সন্তানের দেহ ব্যাগে, তর্জায় মুখ খুললেন কুণাল

কলকাতা, ১৫ মে (হি. স.) : টাকার অভাবে অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারেননি অসহায় এক বাবা। পাঁচ মাসের সন্তানের দেহ ব্যাগের মধ্যেই পুড়ে বাড়িতে নিয়ে আসতে হয়েছে তাঁকে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। সোমবার গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ

তৃণমূল মুখপাত্র সোমবার সংবাদমাধ্যমে বলেন, কালিয়াগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত খারাপ এবং এক বিচ্ছিন্ন ঘটনা। শিশু চিকিৎসায় এ রাজ্য নজিরবিহীন উন্নতি করেছে বলেও দাবি কুণালের। বলেন, ‘বাংলায় শিশু মৃত্যু কত কমেছে , তা একবারও তো বললেন না।’ শিশুর দেহ নিয়ে আসার জন্য টাকার অভাবে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না বলে যে অভিযোগ উঠেছে, সেটি নিয়েও মুখ খুললেন কুণাল। তাঁর বক্তব্য, ‘অ্যাম্বুলেন্স চিকিৎসাধীন রোগীর জন্য, মৃতদেহের জন্য নয়।’

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে একের পর এক বিতর্ক। কালিয়াগঞ্জের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বেশ অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক শিবিরকে। এরই মধ্যে আবার নতুন অস্বস্তি। অ্যাম্বুলেন্স না পাওয়ায় মৃত সন্তানের দেহ বাবার ব্যাগে বলে অভিযোগ উঠেছে। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রবিবার রাতেই দেখা করেন পরিবারের সঙ্গে। তৃণমূল শিবিরের তরফেও পরিবারের সঙ্গে দেখা করা হয়েছে। পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

কুণালের বক্তব্য, ওই অসহায় ব্যক্তির হাতে তো ফোন ছিল। তিনি যখন শিশুটির দেহ নিয়ে আসার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলেন, তখন নিশ্চয়ই আত্মীয়-পরিজন, পাড়া-প্রতিবেশীদেরও প্রশ্ন করেছিলেন। সেই কথা বলেই কুণালের প্রশ্ন, ‘পাড়া প্রতিবেশীরা কি অপেক্ষা করছিলেন কখন ব্রেকিং নিউজ় হবে আর সরকারকে গালাগাল দেবেন!’

Releated Posts

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top