News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনকে আরও ট্যাংক-সাঁজোয়া যান দেবে ফ্রান্স, সামরিক সরঞ্জাম দিচ্ছে জার্মানিও
Image

ইউক্রেনকে আরও ট্যাংক-সাঁজোয়া যান দেবে ফ্রান্স, সামরিক সরঞ্জাম দিচ্ছে জার্মানিও

প্যারিস–বার্লিন, ১৫ মে (হি. স.) ইউক্রেনে আরও ট্যাংক এবং সাঁজোয়া যান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। একইসঙ্গে সেগুলো ব্যবহার করতে ইউক্রেনীয় সৈন্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেবে দেশটি। পাশাপাশি ইউক্রেনকে প্রায় তিন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে আরেক মিত্র দেশ জার্মানি।

জানা গেছে, রবিবার গভীর রাতে প্যারিসে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক নৈশভোজে যোগ দেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। সেখানে ম্যাক্রোঁ এ প্রতিশ্রুতি দেন।

প্রায় তিন ঘণ্টা আলোচনার পর সোমবার এক যৌথ বিবৃতিতে দুই রাষ্ট্রপতি বলেছেন, আগামী সপ্তাহে ফ্রান্স বেশ কয়েকটি ব্যাটালিয়নকে প্রশিক্ষণ দেবে। এএমএক্স-১০আরসি-সহ কয়েকশ সাঁজোয়া যান এবং হালকা ট্যাংক এই প্রশিক্ষণের অংশ থাকবে।

বিবৃতিতে, রাশিয়াকে দেওয়া বর্ধিত নিষেধাজ্ঞার বিষয়েও সতর্ক করা হয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়ার অবৈধ আগ্রাসন চালিয়ে যাওয়ার ক্ষমতাকে দুর্বল করতে দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে ইউক্রেন এবং ফ্রান্স একমত।

এদিকে, ইউক্রেনকে প্রায় তিন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে আরেক মিত্র দেশ জার্মানি। এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক, অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেমস ও গোলাবারুদ।

এ বিষয়ে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছিলেন, ২.৭ বিলিয়ন ইউরোর (২.৯৫ বিলিয়ন ডলার) সামরিক সহায়তার প্যাকেজের মাধ্যমে জার্মানি দেখাতে চায়, তারা ইউক্রেনের সমর্থন গুরুত্ব দিয়ে দেখছে। শুরুতে কিয়েভের জন্য সামরিক সহায়তার বিষয়ে ধীরগতিতে থাকলেও বর্তমানে জার্মানি ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হয়ে উঠেছে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top