News Flash

  • Home
  • বিদেশ
  • নিম্নচাপে পরিণত হতে চলেছে ‘মোকা’; প্রাণহানি ৩ জনের, বিপুল পরিমানে ক্ষয়ক্ষতি
Image

নিম্নচাপে পরিণত হতে চলেছে ‘মোকা’; প্রাণহানি ৩ জনের, বিপুল পরিমানে ক্ষয়ক্ষতি

ঢাকা, ১৫ মে (হি.স.): অতি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘মোকা’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে বাংলাদশের আবহাওয়া দফতর জানিয়েছে। এর তাণ্ডবে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ ও মায়ানমারের উপকূলে ক্যাটাগরি ৫ ঝড় হিসেবে আছড়ে পড়েছে সেটি। সেই সময় এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৫৪ কিলোমিটার।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকার আঘাতে কক্সবাজারের টেকনাফ এবং সেন্টমার্টিনে ১২ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমার এই ঘূর্ণিঝড়কে সফলভাবে মোকাবিলা করেছি। এই প্রথম কোনও ঘূর্ণিঝড় মোকাবিলা করা হল যেখানে কোনও মৃত্যু হয়নি। এজন্য এটাকে বিশাল সফলতা হিসেবে দেখছি। কারণ প্রাণহানিটা সবচেয়ে বড় ক্ষতি।
এদিকে, মায়ানমারের শিটওয়ের রাখাইন অঞ্চলে ক্রান্তীয় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাস্তাঘাট প্লাবিত। উড়ে গিয়েছে বাড়ির ছাদ। টেলিকম টাওয়ার ভেঙে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে, এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্ধ রয়েছে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা। এক লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। মায়ানমারের পশ্চিম উপকূলীয় অঞ্চলে স্থানীয় মনস্ট্রি এবং স্কুলগুলিতে নিরাপদে রাখা হয়েছে বহু মানুষকে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top