News Flash

  • Home
  • দেশ
  • ২০১৫ সাল থেকে প্রায় দু’হাজার অপ্রাসঙ্গিক আইন বাতিল করেছে সরকার : অমিত শাহ
Image

২০১৫ সাল থেকে প্রায় দু’হাজার অপ্রাসঙ্গিক আইন বাতিল করেছে সরকার : অমিত শাহ

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রীয় সরকার ২০১৫ সাল থেকে প্রায় দু’হাজার অপ্রাসঙ্গিক আইন বাতিল করেছে। সোমবার নতুন দিল্লিতে আইনের খসড়া রচনা সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। আইনী খসড়া রচনা, কোনও বিজ্ঞান বা শিল্প নয়, বরং দক্ষতা ও চেতনার সঙ্গে যে এর বাস্তবায়ন অপরিহার্য।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, আইন স্বচ্ছ হতে হবে এবং কোন ধূসর এলাকা থাকা উচিত নয়। তিনি সংসদ এবং রাজ্য বিধানসভার আধিকারিকদের অনুরোধ করে বলেছেন, আইন সহজ এবং স্পষ্ট ভাষায় তৈরি করা উচিত, যাতে কোনও দ্বন্দ না থাকে। লোকসভার স্পিকার ওম বিড়লা, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top