আগরতলা, ১৫ মে (হি.স.): নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে পেচারঁথল থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আইনজীবীদের ব্যবহৃত স্টিকার লাগানো গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ২০ প্যাকেটে ১৭৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। কিন্তু গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি। বাজেয়াপ্ত গাঁজার বাজার মুল্য আনুমানিক ২৭ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে থানায় খবর আসে আইনজীবীদের ব্যবহৃত স্টিকার লাগানো গাড়িতে আগরতলা থেকে অসমের উদ্দেশ্য গাঁজা পাচার হবে। সেই মোতাবেক রবিবার রাত ১১ টা নাগাদ পেচারথল এলাকায় উৎ পেতে বসে থাকে পুলিশ। কিন্তু গাড়িটি অসমের উদ্দেশ্যে যাওয়ার পথে কুমারঘাট ৯১ মাইল এলাকায় আটক করার চেষ্টা করেছিল ট্রাফিক পুলিশ। তখন কুমারঘাট ট্রাফিক ইউনিটের কর্মীদের সিগন্যাল অমান্য করে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়িটি। পরবর্তী সময়ে পেঁচারথল থানার পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করে এবং পংছড়া এলাকায় গাড়িটিকে আটক করা সম্ভব হয়েছে। কিন্তু গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন, গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ প্যাকেটে মোট ১৭৫ কেজি শুকনো গাজা উদ্ধার করেছে পুলিশ। ওই গাঁজার বাজার মূল্য আনুমানিক ২৭ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

আইনজীবীদের ব্যবহৃত স্টিকার লাগানো গাড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা
Tags:
Releated Posts
নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…
(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…
বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই
আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…
পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর
আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…


















