News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আইনজীবীদের ব্যবহৃত স্টিকার লাগানো গাড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা
Image

আইনজীবীদের ব্যবহৃত স্টিকার লাগানো গাড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা

আগরতলা, ১৫ মে (হি.স.): নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে পেচারঁথল থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আইনজীবীদের ব্যবহৃত স্টিকার লাগানো গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ২০ প্যাকেটে ১৭৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। কিন্তু গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি। বাজেয়াপ্ত গাঁজার বাজার মুল্য আনুমানিক ২৭ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে থানায় খবর আসে আইনজীবীদের ব্যবহৃত স্টিকার লাগানো গাড়িতে আগরতলা থেকে অসমের  উদ্দেশ্য গাঁজা পাচার হবে। সেই মোতাবেক রবিবার রাত ১১ টা নাগাদ পেচারথল এলাকায় উৎ পেতে বসে থাকে পুলিশ। কিন্তু গাড়িটি  অসমের উদ্দেশ্যে যাওয়ার পথে কুমারঘাট ৯১ মাইল এলাকায় আটক করার চেষ্টা করেছিল ট্রাফিক পুলিশ। তখন কুমারঘাট ট্রাফিক ইউনিটের কর্মীদের সিগন্যাল অমান্য করে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়িটি। পরবর্তী সময়ে পেঁচারথল থানার পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করে এবং পংছড়া এলাকায় গাড়িটিকে আটক করা সম্ভব হয়েছে। কিন্তু গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন, গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ প্যাকেটে মোট ১৭৫ কেজি শুকনো গাজা উদ্ধার করেছে পুলিশ। ওই গাঁজার বাজার মূল্য আনুমানিক ২৭ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। 

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top