পুণে, ১৫ মে (হি.স.) : মহারাষ্ট্রের পুণে-তে খড়কওয়াসলা জলাধারে ডুবে মৃত্যু হল দুই বালিকার। প্রাণে বেঁচে গিয়েছে সাতটি মেয়ে, তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পুণে জেলার খড়কওয়াসলা জলাধারে ডুবে যায় সাতটি মেয়ে, ৭ জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু, দুই বালিকার খোঁজ পাওয়া যায়নি। পুণে গ্রামীণ প্রশাসন জানিয়েছে, নিখোঁজ দুই বালিকার মৃত্যু হয়েছে।
সোমবার সকালে পুণে জেলার গোরহে খুর্দ গ্রামে সাঁতার কাটার সময় জলে ডুবে যায় ৯টি মেয়ে। স্থানীয়রা সাতটি মেয়েকে উদ্ধার করলেও, দু’জনের খোঁজ পাওয়া যায়নি। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন সকালে গোরহে খুর্দ গ্রামের সীমানার কলমাদি ফার্ম হাউসের কাছে খাড়কওয়াসলা জলাধারে সাঁতার কাটতে নেমেছিল ৯টি মেয়ে। জলের গভীরতা অনুমান করতে না পারায় তাঁরা ডুবে যায়।

