News Flash

  • Home
  • দেশ
  • এনসিপি নেতা জয়ন্ত পাটিলকে দ্বিতীয় সমন পাঠাল ইডি, ২২ মে হাজিরার নির্দেশ
Image

এনসিপি নেতা জয়ন্ত পাটিলকে দ্বিতীয় সমন পাঠাল ইডি, ২২ মে হাজিরার নির্দেশ

মুম্বই, ১৫ মে (হি.স.): আইএল ও এফএস মামলায় এনসিপি নেতা জয়ন্ত পাটিলকে দ্বিতীয় সমন পাঠাল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। সোমবার ইডি সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র এনসিপি-র সভাপতি এবং বিধায়ক জয়ন্ত পাটিলকে আইএল ও এফএস-এর সঙ্গে সম্পর্কিত আর্থিক অনিয়মের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, আগামী ২২ মে তাঁকে ডেকে পাঠানো হয়েছে।

এর আগে জয়ন্ত পাটিলকে গত ১২ মে ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু ওই দিন ইডি-র দফতরে তিনি হাজিরা দেননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেওয়ার জন্য ১০ দিন সময় চেয়েছিলেন জয়ন্ত পাটিল। এরইমধ্যে সোমবার জয়ন্ত পাটিলকে দ্বিতীয় সমন পাঠাল ইডি, জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২২ মে মে তাঁকে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে হবে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top