ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।।আগামী ২৭ ও ২৮ মে আগরতলায় অনুষ্ঠিত হবে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।এই লক্ষ্যে রবিবার কমলপুর বিনয় বাদল দিনেশ ব্যায়ামাগারে জেপি সেলফ একাডেমীর উদ্যোগে ধলাই জেলা ভিত্তিক ক্যারাটে সিলেকশান ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হলো প্রদীপ জ্বালিয়ে ক্যাম্পর সুচনা করলেন ক্যারাটে মাস্টার আর্টিস্ট তথা কমলপুর দুর্গা চৌমুহনী আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস। উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, বিশিষ্ট সমাজ সেবী শ্যামল কান্তি পাল, নগর সদস্যা সতী রানী দেব সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন ধলাই জেলা ভিত্তিক ক্যারাটে সিলেকশান ট্রেনিং ক্যাম্পে ২৭ জন প্রতিযোগী অংশ গ্রহন করে। এর মধ্যে ১২ জনকে বাছাই করা হয়। এই ১২ জন আগামী ২৭ এবং ২৮ মে আগরতলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। আগরতলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপে যে ১২ জন সিলেকশন পেয়েছে তারা যেন ধলাই জেলার সুনাম অর্জন করতে পারে এবিষয়ে বললেন অনুষ্ঠানের উদ্বোধক ক্যারাটে মাস্টার আর্টিস্ট তথা দুর্গা চৌমুহনী আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস ও জেপি সেল্ফ একাডেমীর সম্পাদক ভাস্কর শীল।

রাজ্য ক্যারাটে আগরতলায় কমলপুর দল ঘোষণা
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















